অবশেষে শ্যামনগর উপজেলা নির্বার্হী অফিসারের হস্তক্ষেপে সড়কের পাশে নুতনভাবে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাফিউজ্জামানের নেৃত্বত্বে রোববার সকাল থেকে উক্ত অভিযান শুরু হয়। এর আগে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সড়কের পাশে নুতনভাবে নির্মিত স্থাপনা অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা অফিস সুত্র জানায় গত এক সপ্তাহ পুর্বে শ্যামনগর উপজেলার মানিকখালী এলাকায় সড়কের উচ্ছেদকৃত অংশে আবারও অবৈধ স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা। বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করে। একপর্যায়ে সড়ক ও জনপথ বিভাগের শ্যামনগরের অংশের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীকে তিনি বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলীর অনুমতি সাপেক্ষ্যে রোববার থেকে নুতনভাবে সড়কের পাশে গড়ে তোলা স্থাপনা অপসারনের কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।
এবিষয়ে উপ-সহকারী প্রকৌশলী রাফিউজ্জামান জানান ঢাকা থেকে সড়ক বিভাগের আইন কর্মকর্তার উপস্থিতিতে যেসব অবৈধ স্থাপনা সওজ এর জমি থেকে উচ্ছেদ করা হয়েছে তা দ্বিতীয়বার স্থাপনের সুযোগ নেই। কেউ যদি আবারও নুতনভাবে অবৈধ স্থাপনা নির্মান করে তবে অবশ্যই অপসারণ করা হবে। একটি মাত্র স্কেভেটর থাকার কারনে রোববার মানিকখালী এলাকায় নুতনভাবে নির্মিত স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত একইভাবে নুতন কোন স্থাপনা নির্মিত হলে অবশ্যই সেগুলো অপসারণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান সড়কের পাশে নুতন করে কেউ স্থাপনা নির্মান করলে সওজ কতৃপক্ষ ব্যবস্থা নেবে। প্রশস্থ সড়কের জন্যই কোটি কোটি টাকা ব্যয়ে এতবড় প্রকল্প সম্পন্ন করার কাজ শুরু হয়েছে। সুন্দরবন এলাকার সাথে সমগ্র দেশের মধ্যে উন্নত যোগাযোগ গড়ে তুলতেই এমন প্রচেষ্টা। তাই সড়কের নির্মান কাজ বাধাগ্রস্থ হয় এমন কোনকিছু না করে সকলে মুল উদ্দেশ্য বাস্তবায়নে সরকারকে সহযোগীতা করলে শ্যামনগর দেশের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন জনপদে পরিনত হবে। #

শ্যামনগর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ৯:২৭ অপরাহ্ণ