শ্যামনগরে ধানের শীষ বিজয়ী হলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে বিএনপি প্রার্থী মনিরুজ্জামান
শ্যামনগরে ধানের শীষ বিজয়ী হলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে
বিএনপি প্রার্থী মনিরুজ্জামা
সাতক্ষীরার শ্যামনগরে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। সোমবার বিকালে গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এমন কথা বলেন। এসময় ধানের শীষের এই প্রার্থী আরও বলেন বিএনপি বিজয়ী হলে প্রত্যেকটা মা’কে অর্থনৈতিকভাবে সাবলম্বী করা হবে। ধানের শীষের প্রতি গাবুরাবাসীর ভালোবাসা দেখে তিনি অভিভূত উল্লেখ করে আরও বলেন ইনশাল্লাহ গাবুরার মানুষ যদি এই একটি বারের জন্য সুযোগ দেয় তবে এই দ্বীপ এলাকাকে আধুনিক করে গড়ে তোলা হবে। বিগত দেড় দশকে ভিন্ন মতের মানুষের প্রতি বিরুপ আচারণ করা হয়েছে- উল্লেখ করে তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি সেই ধারার (বিরোধী মতের মানুষকে নির্যাতনের) পরিবর্তন আনবো। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বক্তব্যের এক পর্যায়ে গাবুরায় জম্ম নেয়া বিশেষ একটি দলের প্রার্থীর প্রতি ইঙ্গিত করে মনিরুজ্জামান বলেন, আপনাদের পরিচিতজন হয়েও তিনি পরিবার নিয়ে শ্যামনগরে চলে গেছেন। তার পরিবার শ্যামনগরে চিকিৎসা গ্রহন করেন। তাই গাবুরাবাসীর কষ্ট তিনি বুঝতে পারেন না। কিন্তু গাবুরার মানুষ যদি এবার বিএনপিকে নির্বাচিত করে তবে এই জনপদের মানুষের স্বাস্থ্যখাত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে সবার আগে। সিদ্ধান্ত নিতে ভুল করলে আবারও পিছিয়ে যেতে হবে- উল্লেখ করে বিএনপি দলয় প্রার্থী বলেন, বনদস্যুদের উপদ্রব বন্ধ করা হবে। সুপেয় খাবার পানির অভাব দুরকরণে উদ্যোগ গ্রহন করা হবে।
নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, বিজয়ী হতে পারলে দুই বছরের মধ্যে নওয়াবেকী থেকে পাখিমারা ব্রিজ সম্পন্নসহ চৌদ্দরশি ব্রিজ এবং গাবুরা ও পদ্মপুকুরের সংযোগস্থলে ২৫ শয্যার হাসপাতাল তৈরী করবো ইনশাল্লাহ।
নিজের বক্তব্যে তিনি আরও বলেন ধর্মের দোহায় দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। কিন্তু মনে রাখতে হবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিল। বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ নির্মিত হবে। সুন্দরবনকে আন্তজার্তিকমানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে।
চারবার বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন অন্য কোন দল ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় দারুনভাবে ব্যর্থ হবে আর সেই বিষয়টি ইতিমধ্যে দেশবাসী বুঝতে পেরে ধানের শীষেল পক্ষে গনজোয়ার তৈরী করেছে। একইভাবে তিনি শ্যামনগর আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য গাবুরাবাসীর প্রতি আহবান জানান। এছাড়া বিজয়ী হলে গাবুরার সাড়ে ৬ হাজার পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষি কার্ড সরবরাহের আশ^াষ দেন বিএনপি মোননীত প্রার্থী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলায়মান কবীর, ডাকসুর সাবেক নেতা এফ রহমান হলের প্রাক্তন ভিপি অধ্যাপক আবু সাঈদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ খান আব্দুস সালাম, নুরনগর ইউনিয়ন প্রাক্তন চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, শ্যামনগর সদরের প্রাক্তন চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটন, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ঈশ^রীপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, রমজাননগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আকবর আলী, এ্যাডঃ সালাউদ্দীন, কামরুজ্জামান, খালিদ হোসেন প্রমুখ।
ছবি ঃ গাবুরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন