খুঁজুন
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন আবদুস সাত্তার পাটোয়ারী

সুত্র: প্রথম আলো
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন আবদুস সাত্তার পাটোয়ার

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত দলটির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আবদুস সাত্তার পাটোয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ইউএনও’র হস্তক্ষেপে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্যামনগর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
ইউএনও’র হস্তক্ষেপে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবশেষে শ্যামনগর উপজেলা নির্বার্হী অফিসারের হস্তক্ষেপে সড়কের পাশে নুতনভাবে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাফিউজ্জামানের নেৃত্বত্বে রোববার সকাল থেকে উক্ত অভিযান শুরু হয়। এর আগে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সড়কের পাশে নুতনভাবে নির্মিত স্থাপনা অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা অফিস সুত্র জানায় গত এক সপ্তাহ পুর্বে শ্যামনগর উপজেলার মানিকখালী এলাকায় সড়কের উচ্ছেদকৃত অংশে আবারও অবৈধ স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা। বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করে। একপর্যায়ে সড়ক ও জনপথ বিভাগের শ্যামনগরের অংশের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীকে তিনি বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলীর অনুমতি সাপেক্ষ্যে রোববার থেকে নুতনভাবে সড়কের পাশে গড়ে তোলা স্থাপনা অপসারনের কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।
এবিষয়ে উপ-সহকারী প্রকৌশলী রাফিউজ্জামান জানান ঢাকা থেকে সড়ক বিভাগের আইন কর্মকর্তার উপস্থিতিতে যেসব অবৈধ স্থাপনা সওজ এর জমি থেকে উচ্ছেদ করা হয়েছে তা দ্বিতীয়বার স্থাপনের সুযোগ নেই। কেউ যদি আবারও নুতনভাবে অবৈধ স্থাপনা নির্মান করে তবে অবশ্যই অপসারণ করা হবে। একটি মাত্র স্কেভেটর থাকার কারনে রোববার মানিকখালী এলাকায় নুতনভাবে নির্মিত স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত একইভাবে নুতন কোন স্থাপনা নির্মিত হলে অবশ্যই সেগুলো অপসারণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান সড়কের পাশে নুতন করে কেউ স্থাপনা নির্মান করলে সওজ কতৃপক্ষ ব্যবস্থা নেবে। প্রশস্থ সড়কের জন্যই কোটি কোটি টাকা ব্যয়ে এতবড় প্রকল্প সম্পন্ন করার কাজ শুরু হয়েছে। সুন্দরবন এলাকার সাথে সমগ্র দেশের মধ্যে উন্নত যোগাযোগ গড়ে তুলতেই এমন প্রচেষ্টা। তাই সড়কের নির্মান কাজ বাধাগ্রস্থ হয় এমন কোনকিছু না করে সকলে মুল উদ্দেশ্য বাস্তবায়নে সরকারকে সহযোগীতা করলে শ্যামনগর দেশের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন জনপদে পরিনত হবে। #

ভুমিকম্পে শ্যামনগরে তীব্র আতংক, মসজিদের দেয়াল ও বসতঘরে ফাটল, তিনজন আহত

শ্যামনগর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
ভুমিকম্পে শ্যামনগরে তীব্র আতংক, মসজিদের দেয়াল ও বসতঘরে ফাটল, তিনজন আহত

শুক্রবার দুপুরে সারা দেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে তীব্র ভুমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ৫৩ মিনিটে প্রায় ১২ সেকেন্ড স্থায়ী হয় উক্ত ভুমিকম্প। এসময় অধিকাংশ মসজিদে জুমার নামাজে থাকা মুসল্লীসহ বাসা-বাড়িতে অবস্থানরত নারী ও শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মসজিদে অবস্থানরতরা উচ্চস্বরে দোয়া-দরুদ পড়তে শুরু করেন। আর বাসা-বাড়িতে অবস্থানরতা দৌড়া-দোড়ি মুরু করে নিরাপদ আশ্রয়ের খোঁজে।
এদিকে ভুমিকম্পের সময় পুকুরের ঘাঠে পড়ে উপজেলার ভুরুলিয়া গ্রামের ফয়জুন্নেছা(৭০) নামের এক বৃদ্ধাসহ তিনজন আহত হয়েছে। আহত অপর দুজন যথাক্রমে উপজেলার হাওলভাঙি গ্রামেরগৃহবধু আঁখি (২০) ও গোমনতলী গ্রামের আরিফুল ইসলাম। দৌড়া-দৌড়ির সময়ে তারা দু’জন আহত হয়। ফয়জুন্নেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গাজীবাড়ি জামে মসজিদের কয়েকটি টাইলস খুলে পড়ে যায় এবং দেয়ালে ফাটল দেখা দিয়েছে। একইভাবে পাশর্^বর্তী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মেহেদী হাসানের একতলা ভবনের দেয়ালে ফাটল ধরেছে তিনি নিশ্চিত করেন।
এছাড়া ভুমিকম্পের ফলে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের কাউসার গাজীর ছেলে সফিকুল ইসলামের মাটির ঘরের দেয়াল ধসে যায়। একইভাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাজেবাড়ি নামক স্থানে একটি বাড়ির ছাউনির টালি ধসে পড়ে।
টার্মিনাল বাইতুল নুর জামে মসজিদের মুসল্লী রাহাতুল্লাহ জানান দেরীতে নামাজ শুরু হওয়ার কারনে সবাই মসজিদের মধ্যে ছিল। এসময় দোয়া চলছিল জানিয়ে তিনি আরও বলেন প্রচন্ড ঝাঁকুনি শুরু হতেই কয়েকজন দৌড়ে বাইরে চলে যায়।
হাবিবপুর আহম্মদ আলী জামে মসজিদ কমিটির সদস্য ওয়েজকুরুনী জানান সকলে নামাজের মধ্যে ছিল। দোতলার নির্মান কাজ চলছে। প্রচন্ড জোরে ঝাঁকুনির পর মনে হচ্ছিল হয়তোবা সবকিছু ভেঙে পড়বে। তখন সকলে উচ্চস্বরে “আল্লাহ আল্লাহ’ শব্দ করলেও কেউ মসজিদ ছেড়ে যায়নি। এছাড়া আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবর রহমান জানান সেখানে ১৫/২০টি পাকা ভবনে ফাটল দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান তাৎক্ষনিকভাবে বড় কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সব ইউনিয়নের চেয়ারম্যানদের খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে। ভুমিকম্পের সময় দৌড়াদৌড়ি করতে যেয়ে ফয়জুন্নেছাসহ তিনজন আহত হওয়ার প্রাথমিক খবর মিলেছে।

শ্যামনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
শ্যামনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
ত্রয়োদশ নির্বাচন পরবর্তী প্রথম মাসিক আইন শৃঙ্খলা সভায় অনলাইন জুয়া, মাদকের প্রবেশ রোধে সীমান্ত সুরক্ষা ছাড়াও খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন বনভুমি উজাড়, সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা, গাবুরা ইউনিয়নের চারপাশে ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধের পুনর্বাসন প্রকল্পের অনিয়মের মত বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়।
এছাড়া গাবুরায় ত্রাস সৃষ্টি, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা পরিতোষ মন্ডলের পরিবারকে হুমকি প্রদানের ঘটনা ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকটের বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাশেদ হোসাইনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, জাতীয় মহিলা সংস্খার সাবেক চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসক্লাব সভাপতি, সরকারি বিভিন্ন বাহিনীর সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। #

সম্পাদক ও প্রকাশক : মোঃ সামিউল ইমাম আযম মনির

বার্তা সম্পাদক: জুবায়ের মাহমুদ

গার্লস স্কুল রোড, উপজেলা পরিষদ (সংলগ্ন) বাদঘাটা, নকিপুর, শ্যামনগর সাতক্ষীরা।

sameulmonirshyamnagar@gmail.com

+8801633-633328

Developed By: Digital Network