রাজনৈতিক পট-পরিবর্তনে হ্যাচারীর জায়গা দখল যুবদল নেতার
রাজনৈতিক পট-পরিবর্তনে হ্যাচারীর জায়গা দখল যুবদল নেতা
রাজনৈতিক পট-পরিবর্তনের সুযোগে সাতক্ষীরার শ্যামনগরে হাবিবুল্লাহ নামের এক যুবদল নেতা রেডিয়েন্ট হ্যাচারীর জায়গা দখলে নিয়েছে। নিজের কর্মী-সমর্থক নিয়ে শুক্রবার উপজেলার বিড়ালাক্ষ্মী গ্রামে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির প্রায় দুই বিঘা পরিমান জমি দখল করেন তিনি। এসময় তারা রেডিয়েন্ট হ্যাচারীর সীমানা প্রাচীর ভেঙে দখলকৃত জমি বাঁশ ও নাইলনের নেট টানিয়ে ঘেরা দিয়ে নেয়। উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়কের পদে থাকা হাবিবুল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়লের অনুসারী।
হ্যাচারীর ম্যানেজার জামাল হোসেনের ভাষ্য দেনা-পাওনা থাকায় কতৃপক্ষ রঞ্জিলা খাতুন নামের এক নারীকে হ্যাচারীর জমিতে বসবাসের সুযোগ দেয়। হাবিবুল্লাহর ১২/১৪ জন সহযোগী নিয়ে শুক্রবার বিকালে রঞ্জিলা খাতুনের দীর্ঘদিনের ব্যবহৃত উক্ত জমির দুই বিঘা ঘেরা-বেঁড়া দিয়ে দখল করে। এসময় সীমানা প্রাচীর ভেঙে ঐ নারীর যাতায়াতের সুযোগ করে দিয়ে তারা হ্যাচারী মুল গেটে তালা ঝুলিয়ে দেয়।
যুবদল নেতা হাবিবুল্লাহ জানান হ্যাচারী মালিক সফিকুর রহমানের কাছে আমার পরিবারের এক কোটি ২৮ লাখ টাকা পাওনা। বিগত দিনে তিনি আ’লীগের দাপট দেখিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েও কোন টাকা দেয়নি। টাকা পাবে বিধায় রঞ্জিলা খাতুনকে হ্যাচারী সংলগ্ন সীমানা প্রাচীরের মধ্যে থাকা নদীর চরে বসবাসের সুযোগ দিয়েছিল। সেখান থেকে কিছু জমি নেট-বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, টাকা পরিশোধ করলে তা ফিরিয়ে দেয়া হবে।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির জানান কেউ টাকা পেলে তার জন্য অঅইন রয়েছে। কিন্তু এভাবে কেউ কারও জায়গা-জমি দখল করতে পারে না।


আপনার মতামত লিখুন